ফ্যাক্টরি প্রতিষ্ঠার ৯ মাসের মধ্যে প্রত্যেক ফ্যাক্টরিতে সেইফটি কমিটি গঠন বাধ্যতামূলক।
মনোনয়ন
শ্রমিকপক্ষ প্রতিনিধি মনোনয়নের ৭ দিনের মধ্যে মালিকপক্ষও তাদের প্রতিনিধি মনোনীত করবেন। উভয়পক্ষই তাদের মনোনয়ন দেবার ১৫ দিনের মধ্যে সেইফটি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হতে হবে।
মালিকপক্ষ সেইফটি কমিটির সদস্যদের তালিকা পদবীসহ প্রকাশ ও প্রদর্শন করবেন এবং সাধারণ শ্রমিকদের অবহিত করবেন।
মেয়াদকাল
সেফটি কমিটির মেয়াদকাল যেদিন প্রথম সভা হবে, সেদিন থেকে দুই (০২) বছর।