বৈদ্যুতিক নিরাপত্তা

বিদ্যুৎ মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয় উপাদানগুলোর একটি। কিন্তু বৈদ্যুতিক ঝুঁকি খুব বিপদজনক। বৈদ্যুতিক নিরাপত্তা হলো বিদ্যুৎ ব্যবহার সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে বিদ্যুৎ ব্যবহার থেকে কোন ধরণের জখম বা মৃত্যু না ঘটে।

 

বিপদসমূহ

বৈদ্যুতিক উৎসের (যেমনঃ সকেট) সাথে সংযোজিত যেকোন (সুপরিবাহী) বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়।

বৈদ্যুতিক শক্তি শর্ট সার্কিটও ঘটাতে পারে যার ফলে মারাত্মক জখম-পোড়া এবং যা থেকে শেষ পর্যন্ত আগুনের ঘটনাও ঘটতে পারে।

মানবদেহের মধ্য দিয়ে এই বিদ্যুৎ প্রবাহিত হলে জীবন নাশের সম্ভবনা দেখা দিতে পারে।

বিদ্যুৎ থেকে বিভিন্ন গুরুতর জখম যেমনঃ বৈদ্যুতিক শক, পুড়ে যাওয়া, বিদ্যুৎপৃষ্ট ইত্যাদি হয়ে থাকে।

যথাযথ বৈদ্যুতিক নিরাপত্তা ও সতর্কতা ব্যবস্থা আমাদেরকে বৈদ্যুতিক শক ও জখম-পোড়া থেকে রক্ষা করতে পারে

আপনার কাজ শুরুর আগে সবসময় আপনার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করে দেখুন সেগুলো ঠিকঠাক ও কাজের উপযোগি আছে কিনা

এই বিষয়গুলো পরীক্ষা করুন

  • বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ডিভাইসে কোন দৃশ্যমান ক্ষতি আছে কি?
  • বৈদ্যুতিক তার এবং প্লাগে কোনো ক্ষত আছে কি (কিংবা এর কোনটি কি নষ্ট)?
  • বৈদ্যুতিক তারগুলো কি যথাযথভাবে স্ট্রেইন-রিলিফ দ্বারা (যেখানে প্রযোজ্য) নিরাপদ করা হয়েছে এবং বৈদ্যুতিক তারের প্রবেশমুখে নিরাপত্তামূলক বাকা বস্তু ব্যবহার করা হয়েছে?
  • বাতির সুইচ এবং বৈদ্যুতিক সকেটগুলো কি নষ্ট হয়ে আছে?

প্রতিদিন বিদ্যুৎ সম্পর্কিত পরীক্ষা/চেক/ইন্সপেকশন খুবই গুরুত্বপূর্ণ!

সাধারণ বৈদ্যুতিক দুর্ঘটনা

আর্ক ফল্ট

আর্ক মুলত কোনো এক ত্রুটির মাধ্যমে ঘটে। এটি সাধারণত দুটি বিদ্যুৎ পরিবাহীর মধ্যে একটি অনভিপ্রেত সংস্পর্শ (শর্ট সার্কিট এবং ভোল্টেজের ওঠানামা)-এর কারণে ঘটে যাকে।

 

এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতকে শর্ট-সার্কিট কারেন্ট বলা হয়।

 

সম্ভাব্য পরিণতি

  • তাপ দ্বারা সৃষ্ট প্রভাব, যেমনঃ- জখম-পোড়া, আগুন লেগে যাওয়া, চাপ প্রবাহ, আশেপাশের ধাতু গলে যাওয়া ইত্যাদি
  • চোখের ক্ষতি, যেমনঃ চোখ অন্ধ হয়ে যাওয়া
  • গরম গ্যাসে শ্বাস নেওয়ার কারণে ফুসফুসের ক্ষতি
  • শ্রবণশক্তির প্রভাব, যেমনঃ অতিশয় শব্দের কারণে শ্রবণ অঙ্গের ক্ষতি
মানবদেহে বৈদ্যুতিক প্রবাহ যখন একটি বৈদ্যুতিক প্রবাহ শরীরের মধ্য দিয়ে যায়, তখন ব্যক্তিটি বৈদ্যুতিক বর্তনী বা সার্কিটের অংশ হয়ে যায়। এটি মানবদেহের জন্য কতটা বিপজ্জনক হবে তা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করেঃ
  • বিদ্যুতের তীব্রতা
  • ভোল্টেজ
  • বিদ্যুৎ প্রবাহের সময়কাল
  • শরীরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পথ
  • শরীরের বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধ করার ক্ষমতা
দ্রষ্টব্য: উল্লিখিত বিষয়গুলোর তীব্রতার উপর নির্ভর করে মানবদেহে বিদ্যুৎ প্রবাহের প্রভাব হালকা বৈদ্যুতিক শক থেকে যখম-পোড়া এবং এমনকি মৃত্যুর কারণও হতে পারে।

সেকেন্ডারি দুর্ঘটনা

কম ভোল্টেজের বৈদ্যুতিক প্রবাহ শুধুমাত্র অল্প সময়ের জন্য মানবদেহের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে সাধারণত সেকেন্ডারি দুর্ঘটনা ঘটে।

বৈদ্যুতিক কারেন্ট সম্পর্কিত জখম সাধারণত সেকেন্ডারি দুর্ঘটনায় ঘটে না।

সেকেন্ডারি দুর্ঘটনা (প্রায়শঃই) নিম্নোক্ত কারণে ঘটে থাকেঃ

  • পড়ে যাওয়া (উচ্চতা থেকে)– মই-এ উঠে কাজ করা কোনো ব্যক্তি যখন বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং চমক প্রতিক্রিয়ার কারণে মই থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন
  • জখম, যেমনঃ হাতে বিদ্যুতের ঝাঁকুনি লাগার সাথে সাথে দ্রুত হাত সরিয়ে নেওয়ার সময়ে হাতের কোন অংশ কেটে যাওয়া, ছিলে যাওয়া, ক্ষত তৈরি হওয়া ইত্যাদি
  • ধারালো কোনো ধাতব প্রান্ত বা অনুরূপ বস্তুর সাথে ঘষা লেগে শরীরের কোন অংশ ছড়ে যাওয়া
  • উপর থেকে পতনশীল বস্তুগুলিও আঘাতের কারণ হতে পারে

বৈদ্যুতিক দুর্ঘটনার ক্ষেত্রে করণীয়

বৈদ্যুতিক উৎসের সংযোগ বিচ্ছিন্ন করা

বৈদ্যুতিক যন্ত্রটি বন্ধ করুন, বৈদ্যুতিক প্লাগটি খুলে ফেলুন বা ফিউজ বন্ধ করতে ফিউজের টগল সুইচটি উলটে দিন।

বিদ্যুতের উৎস থেকে তড়িতাহত ব্যক্তিকে আলাদা করুন। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে সরাসরি হাত দিয়ে স্পর্শ করবেন না!

বিদ্যুতের উৎস বন্ধ করা সম্ভব না হলে বিদ্যুৎ পরিবাহী নয় এমন বস্তু (যেমনঃ কাঠের ঝাড়ু বা লাঠি) ব্যবহার করে তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করুন।

দ্রষ্টব্য: কোনো অবস্থাতেই আহত ব্যক্তিকে হাত দিয়ে স্পর্শ করবেন না, অন্যথায় আপনার জীবন বিপন্ন হতে পারে।

প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন

যোগ্যতাসম্পন্ন প্রাথমিক সেবা প্রদানকারী ব্যক্তির সবসময় কারখানায় উপস্থিত থাকা উচিত। প্রাথমিক চিকিৎসা কেবল প্রশিক্ষিত দায়িত্বপ্রাপ্তদেরই দেওয়া উচিত।

যদি প্রশিক্ষিত দায়িত্বপ্রাপ্তদের পাওয়া না যায়, তাহলে উপস্থিত ব্যক্তিরা অবিলম্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারেন (যেমনঃ হার্ট এবং ফুসফুসের ম্যাসেজ)

অবিলম্বে ফ্যাক্টরি চিকিৎসকের সঙ্গে দেখা করুন

কোন জখমের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য, ফ্যাক্টরির ডাক্তার দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

দ্রষ্টব্য: বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে আগুন লাগলে করণীয় জানতে এই অ্যাপে উল্লিখিত “ফায়ার সেফটি” বা “অগ্নি নিরাপত্তা” প্রোটোকল অনুসরণ করুন।

বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যা করতে পারেন

নিরাপত্তা যন্ত্র হেরফের বা পরিবর্তন করবেন না!

  • শুধুমাত্র উপযুক্ত ও ভালো মানের সুইচ ব্যবহার করুন এবং কোনও নিরাপত্তা ডিভাইসের হেরফের বা রদবদল করবেন না।
  • অনুমোদন ছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের সুরক্ষা আবরণ এবং অ্যাক্সেস পয়েন্ট খুলবেন না বা ক্যাবিনেট বদলাবেন না।

নিজে মেরামত করবেন না!

  • বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে কোনও মেরামত, পরিমার্জন, বা ডিজাইন এর কোনোরকম পরিবর্তন করবেন না।
  • মেরামত শুধুমাত্র কোম্পানীর আদেশসহ যোগ্যতাসম্পন্ন কর্মীদের দ্বারা করা যেতে পারে।

অবিলম্বে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো!

  • বৈদ্যুতিক সরঞ্জামের কোনো ক্ষতি হলে বা কোনো বিশেষ ঘটনা ঘটলে অবিলম্বে সুপারভাইজার বা যোগ্য কর্মীদেরকে অবহিত করুন।
  • ত্রুটিপূর্ণ সরঞ্জাম ব্যবহার করা বন্ধ করুন এবং নিষ্ক্রিয় বা বাতিল করে অন্য কর্মীদের এগুলি ব্যবহার করা থেকে বিরত রাখুন।

চারপাশ পর্যবেক্ষণ করুন!

কর্মক্ষেত্রে পোর্টেবল ডিভাইস (যেমনঃ বিদ্যুৎ চালিত হাতের সরঞ্জাম) ব্যবহার করার সময় আশেপাশের অবস্থা বিবেচনা করা আবশ্যক।

সবসময় নিশ্চিত করুন

  • যে ব্যবহৃত যন্ত্রেগুলোর কার্যকারিতা আর্দ্রতা বা রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ব্যহত হচ্ছে না।
  • যে ব্যবহৃত যন্ত্রগুলো সম্ভাব্য বিস্ফোরক পরিবেশেও নিরাপদে ব্যবহার করা যেতে পারে।