উত্তোলন, বহন এবং ধাক্কা

ভারী জিনিসের ক্ষেত্রে সঠিক উত্তোলন, বহন এবং ধাক্কার যথাযথ প্রয়োগ শরীরকে রক্ষা করে এবং আপনার কর্মক্ষমতা বজায় রাখে।

কর্মক্ষেত্রে আপনার আশপাশ পরিষ্কার রাখুন

 

লোড পরিবহন করার সময়, আপনি-

  • পিছলাতে পারেন
  • হাত থেকে ভারী জিনিস পড়ে যেতে পারে
  • আপনার পায়ের উপর ভারী যান/গাড়ি উঠতে পারে

তাই আপনার পায়ের সঠিক মাপমতো পিছলে যায় না এমন সোলযুক্ত জুতা পরা জরুরী। নিরাপত্তা জুতায় দৃঢ় অপিচ্ছিল হিল এবং পায়ের আঙ্গুলের উপরে অতিরিক্ত শক্ত উপাদানে তৈরি একটি ক্যাপ থাকে। এটি পায়ের পাতা এবং আঙ্গুলের সুরক্ষা নিশ্চিত করে।

ভারী বোঝা সুরক্ষিত করা

 

ভারী বোঝা সর্বদা নিরাপদভাবে স্থানান্তর করুন।

পরিবহন করার সময় বোঝা যেন সঠিক অবস্থানে থাকে তা নিশ্চিত করার বিভিন্ন উপায় রয়েছেঃ

১. ফর্ম-ফিট বোঝা সুরক্ষাকরণ

যে গাড়িতে বোঝাটি পরিবহন করা হবে, সেই গাড়িতে বোঝাটি যথাযথভাবে বসানো যায় তা নিশ্চিত করতে হবে– যেনো

  • বোঝার উভয় পার্শ্ব গাড়ির মধ্যে যথাযথভাবে আটে এবং
  • বোঝার সামনের ও পিছনের অংশ গাড়ির বাইরে না থাকে

২. টাই-ডাউন বোঝা সুরক্ষাকরণ

ছবিতে দেখানো উপায়ে বোঝা বাঁধার জন্য আপনি জাল ও স্ট্র্যাপ ব্যবহার করতে পারেন। পাশাপাশি গাড়ির মেঝেতে অ্যান্টি-স্লিপ-ম্যাট ব্যবহার করতে পারেন।

৩. কম্বাইন্ড বোঝা সুরক্ষাকরণ

এটি মূলত ১ নং এবং ২ নং সুরক্ষাকরণ এর  সংমিশ্রণ

সঠিকভাবে বোঝা উত্তোলন

 

সঠিকভাবে বোঝা উত্তোলন সহজেই করা যায়। এক্ষেত্রে বোঝা যতটা সম্ভব আপনার শরীরের কাছাকাছি রাখুন।

এটি আপনার মেরুদণ্ড রক্ষায় সাহায্য করবে। একটি প্ল্যাটফর্ম থেকে বোঝা উত্তোলন করা মেঝে থেকে উত্তোলন করার চেয়ে ভাল।

ভারী বোঝা বহন

কখনোই একা একা ভারী বোঝা বহন করবেন না।

কখনোই নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজন একসাথে বহন করবেন না। এক্ষেত্রে নির্ধারিত ওজন মেনে চলুন-

  • মহিলাদের জন্য: ৩০ কেজি
  • পুরুষদের জন্য: ৪০ কেজি

ওজন নিয়মিত বহন করার ক্ষেত্রে মেনে চলুনঃ

  • নারী শ্রমিকঃ একসাথে ১০ কেজির বেশি বহন করবেন না
  • গর্ভবতীঃ একসাথে ৫ কেজির বেশি বহন করবেন না
  • পুরুষ শ্রমিকঃ একসাথে ১৫ কেজির বেশি বহন করবেন না

যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করুন

 

বোঝা স্থানান্তরের সাথে সম্পর্কিত পিঠের ব্যথা রোধ করার সর্বোত্তম উপায় হলো হাতে বোঝা বহন কমিয়ে যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করা। সুতরাং, বোঝা স্থানান্তরের জন্য মালবাহী গাড়ি, ঠেলাগাড়ি বা এজাতীয় অন্যান্য বস্তু ব্যবহার করুন।

এটি আপনার কাজকে সহজ করে এবং আপনাকে সুস্থ রাখে।

টানুন এবং ধাক্কা দিন

একতরফা টানা আপনার শরীরের উপরের অংশে মোচড়ের সৃষ্টি করে, যা মেরুদণ্ডের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

ধাক্কা দেওয়ার সময় আপনার শরীরকে মোচড় দেবেন না। এই অভ্যাসটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য সুস্থ রাখবে।

অনুভূমিকভাবে বোঝা পরিবহন করুন

মালবাহী গাড়িতে পরিবহনের সময় বোঝা সমতলভাবে রাখলে তা পড়ে যাবে না।

এতে বোঝাবাহী গাড়িটি সহজভাবে চালনা করা যাবে।

মালবাহী গাড়ির রক্ষণাবেক্ষণ

মালবাহী গাড়িতে বোঝা উঠানো এবং নামানো সহজতর করতে গাড়ির ব্রেকের ব্যবহার করুন।

যদি গাড়ির কোনো চাকা ত্রুটিপূর্ণ হয়, অবিলম্বে তা প্রতিস্থাপন করুন।

বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো

ছবির মতো করে ভারী বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর সময়, আপনার পা ব্যবহার করে শরীরের অবস্থান বদলান। স্থির দাঁড়িয়ে থেকে ভারী বস্তু সরাবেন না।

এই নড়াচড়া আপনার মেরুদন্ড, হাঁটু এবং কোমরের অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম দেয়মাটি থেকে বোঝা উত্তোলন এড়াতে বোঝা গাদা করে রাখা যায় এমন কিছু (যেমনঃ টেবিল, তাক ইত্যাদি) ব্যবহার করুন।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা

সারাক্ষণ দাঁড়িয়ে থাকা খুবই ক্লান্তিকর এবং এতে করে পিঠে, পায়ে ও মেরুদন্ডে ব্যথা বেড়ে যায়।

ভালো সহায়তার জন্য ব্যবহার করুনঃ   

  • দাঁড়িয়ে কাজ করার জন্য সহায়ক হয় এমন কিছু (যেমনঃ মাঝে মাঝে বসার জন্য ফুটরেস্ট সহ একটি উচু চেয়ার)
  • একটি নরম মাদুর
  • কুশন সোলসহ ভাল কাজের জুতা

কাজের পালাক্রম

যখনই সুযোগ হবে, বিভিন্ন কাজের মধ্যে পালাবদল করুন।

কাজের ধরনের পর্যায়ক্রমিক পরিবর্তন আপনার শরীরের বিভিন্ন অংশকে রক্ষা করে। এটা একইসাথে শরীর এবং মনে বৈচিত্র্য আনে।