ইস্ত্রি সেকশন

একটি সুসজ্জিত কর্মক্ষেত্র অবসাদহীন কর্মপরিবেশ নিশ্চিত করে। শরীরের উপর চাপ কমে এবং কাজে মন দেয়া সহজ হয়।

নিরাপত্তা

কেবল বা তার

বৈদ্যুতিক লাইন ও সামগ্রী শুধুমাত্র প্রশিক্ষিত ইলেক্ট্রিশিয়ান দ্বারা স্থাপন করা উচিৎ। বৈদ্যুতিক বা যেকোন তার মেঝের উপর ছড়িয়ে রাখা যাবে না, তা না হলে পায়ে তার পেঁচিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

পোড়া যখম হলে করণীয়

যদি ইস্ত্রি অথবা অন্যকোন গরম বস্তুর মাধ্যমে আপনার শরীরের কোন অংশ পুড়ে যায়, সাথে সাথে প্রাথমিক স্বাস্থ্যসেবা (ফার্স্ট এইড) প্রদান করুনঃ

  • পোড়া স্থান সাথে সাথে হালকা উষ্ণ (ট্যাপ কলের পানি) পানিতে ১০ মিনিট ধরে রাখুন এবং ঠান্ডা করুন
  • ফোস্কা পড়লে সেটা গলাবেন না

পানি পান খুবই গুরুত্বপূর্ণ

গরমের দিনে আমাদের শরীর থেকে অনেক ঘাম বের হয়। ইস্ত্রির গরম আশেপাশের তাপমাত্রা বাড়িয়ে দেয়। অনেক ঘামের কারনে শরীরে পানি শূন্যতা তৈরির পাশাপাশি শরীর থেকে অনেক লবন বের হয় (ইলেক্ট্রোলাইটস)।

কাজেই আমাদের নিয়মিত প্রচুর পরিমানে পানি পান করা উচিৎ। তবে খুব ঠান্ডা পানি না খাওয়া উত্তম। পানি পানের বিষয়ে আরও জানতে এই অ্যাপের “খাবার পানি” সেকশন দেখুন।

উত্তম কর্মপরিবেশের ৬টি ক্ষেত্র

ইস্ত্রি সেকশন – নেতিবাচক উদাহরণ

ভুলভাবে সজ্জিত ও অনুপযুক্ত কর্মক্ষেত্র দীর্ঘ মেয়াদে বিভিন্ন ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরী করতে পারে।

ক্ষেত্র ১: সঠিকভাবে দাঁড়ানো

সঠিকভাবে দাঁড়ানোর ক্ষেত্রে পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন। এটা পা এবং পিঠের চাপ মুক্ত করার একমাত্র উপায়।

দাঁড়িয়ে কাজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেনো হাত, কনুই এর সমান্তরাল বা তার চেয়ে সামান্য নিচে থাকে। যদি কাজ করার জন্য বেশি বলের দরকার পড়ে তাহলে টেবিলের উচ্চতা সেই অনুযায়ী কম হওয়া বাঞ্ছনীয়।

চেক করুনঃ
টেবিলের উচ্চতার সাথে ব্যক্তির উচ্চতার সামঞ্জস্য থাকতে হবে। কম উচ্চতার শ্রমিকরাও যাতে সহজেই জিনিস নিয়ন্ত্রণ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

ক্ষেত্র ২: সহায়তাকারী সরঞ্জাম ব্যবহারে সৃজনশীল হোন

ইস্ত্রি করার কাজে সুবিধার উন্নতি সাধনে অতিরিক্ত বিশেষ কিছু সহযোগী সরঞ্জামের ব্যবহার হাত ও কাঁধের অনুকূল অবস্থা তৈরীতে প্রয়োজনীয় ভূমিকা রাখে।

এর ফলে আপনার শরীর অতিরিক্ত চাপমুক্ত হবে এবং আপনি আরও সহজে এবং নিখুঁতভাবে কাজ করতে পারবেন।

ক্ষেত্র ৩: সঠিক হাতল-ডিজাইন

 

ইস্ত্রির হাতলে ধরা যথাযথ মুষ্টি একজন শ্রমিকের কম শক্তি প্রয়োগ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। মানানসই হাতলের দ্বারা ইস্ত্রি সঠিকভাবে চালনা ও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

হাতল যথেষ্ট বড় হওয়া বাঞ্ছনীয় যাতে হাত পুরো আকৃতিরই নাগাল পায়। ইস্ত্রির হাতল এমন জিনিস দিয়ে তৈরী হতে হবে যাতে সহজেই হাতের মুষ্টি আঁকড়ে ধরা যায়।

পরামর্শ
হাত এবং ইস্ত্রির হাতলের মধ্যে প্লাস্টিক ব্যবহার করলে ইস্ত্রি থেকে উৎপন্ন হওয়া তাপ হাতে কম লাগবে।

ক্ষেত্রে ৪: ইস্ত্রি করার সময় পড়ে থাকা তার সরানো

ইস্ত্রি করার সময়ে তারের অযাচিতভাবে পড়ে থাকা এড়াতে যন্ত্রের ভরকেন্দ্রের উপরে স্থাপিত একটি ব্যালান্সারে ইস্ত্রির তার ঝুলিয়ে দিতে হবে। সাধারণত, অন্যপ্রান্তে অবস্থিত স্বল্প একটি ওজনের সাহায্যে ব্যালান্সার ইস্ত্রির তারকে উপরের দিকে টেনে রাখে। ইস্ত্রি যখন ছেড়ে দেওয়া হয় তখন এর ইস্ত্রির তার টেবিল থেকে সরে উপরে উঠে যায়।

সঠিকভাবে ডিজাইন করা হলে ইস্ত্রির তারের ক্ষতিও এড়ানো যায়।

চেক করুনঃ
ইস্ত্রির টেবিলে ব্যবহৃত কাপড় সবসময়েই তার নিরোধক হওয়া উচিৎ।

ক্ষেত্র ৫: দাঁড়ানো অবস্থায় চাপমুক্ত হওয়া

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে পায়ে ব্যথা হয়। মেঝেতে পাতা অসমতল একটি নরম মাদুর এক্ষেত্রে কার্যকর পরিত্রাণ দেয়।

এটা করতে দাঁড়ানো অবস্থায় বারবার পা’য়ের ভর পরিবর্তন করুন।

পরামর্শ
নরম সোলের জুতা, স্যান্ডেল ইত্যাদির ব্যবহার উপকারী।

ক্ষেত্র ৬: কাজের পালাক্রম

 

স্থায়ী ক্ষতিকর স্ট্রেস এড়াতে বিভিন্ন কাজের মধ্যে পালাবদল জরুরী।

কাজের ধরনের পর্যায়ক্রমিক পরিবর্তন আপনার শরীরের বিভিন্ন অংশকে রক্ষা করে। এটা একইসাথে শরীর এবং মনে বৈচিত্র আনে।

আপনার শরীরকে কিছুটা নড়াচড়ার মধ্যে রাখুন

ইস্ত্রি সেকশনে যারা কাজ করেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানে এবং শরীরকে সুস্থ রেখে দীর্ঘদিন কর্মক্ষম থাকার জন্য আপনার ইস্ত্রি টেবিলটির গুনগত মান ও সেটিং হতে হবে স্বাস্থ্যসম্মত। কাজ করার সময় একই অবস্থানে স্থির না থেকে আপনার শরীরকে একটু নড়াচড়ার মধ্যে রাখতে হবে।

পরামর্শ
শরীরের বিভিন্ন ব্যায়ামের জন্য এই অ্যাপের “শরীর চর্চা ও ব্যায়াম” সেকশন দেখুন।